শিবানী বৈদ্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন সম্পর্কে জানুন
শিবানী বৈদ্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা যা সমাজের দুঃস্থ, মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করে। আমাদের লক্ষ্য হল শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া । আমাদের উদ্দেশ্য একটি পরিবার যাহাতে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
আমরা বিশ্বাস করি প্রতিটি মেধাবী শিক্ষার্থীর শিক্ষার অধিকার রয়েছে এবং প্রতিটি মানুষের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে। এই বিশ্বাস নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
সমাজের দুঃস্থ মানুষের সেবায় নিবেদিত।
শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া।
দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো।
স্বচ্ছতা ও বিশ্বস্ততার সাথে কাজ করা।
সবাই মিলে একসাথে সমাজ গড়া।
সমাজের সামগ্রিক উন্নয়নে অবদান।
প্রতিদিন সকাল ৯টা থেকে কেবল ২০ জনের জন্য বিনামূল্যে চেকআপ। সোমবার থেকে শনিবার।
সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার টেস্টের সুবিধা।
স্বল্পমূল্যে বিশেষজ্ঞ ডাক্তার — শিশু রোগ বিশেষজ্ঞ, মেডিসিন (এম ডি), ডায়াবেটিস বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, পুষ্টিবিদ বিশেষজ্ঞ।
সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে প্যাথলজি ল্যাব টেস্টের ব্যবস্থা করা হয়েছে।
দুঃস্থ, মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান করা হয়।