হোমআমাদের সম্পর্কেপরিচালনা কমিটিলক্ষ্য ও উদ্দ্যেশ্যসদস্যপদডক্টর চেম্বারগ্যালারিপাশে থাকুনযোগাযোগ

লক্ষ্য ও উদ্দ্যেশ্য

আমাদের সেবার পথ ও ভবিষ্যৎ ভাবনা

"শিক্ষা জাতির মেরুদণ্ড এবং উন্নয়নের চাবিকাঠি !"

আমাদের ভিশন

একটি সুশিক্ষিত ও স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি মেধাবী শিক্ষার্থী তার যোগ্যতার মর্যাদা পাবে এবং কোনো মানুষ অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না।

  • শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া।
  • দুঃস্থ মেধাবীদের উচ্চশিক্ষার পথ সুগম করা।
  • একটি সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠন।

আমাদের মিশন

সমাজের অবহেলিত ও দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্পমূল্যে ও বিনামূল্যে আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।

  • যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা।
  • বিনামূল্যে প্রতিদিন ব্লাড প্রেসার ও ব্লাড সুগার টেস্ট করার সুবিধা ।
  • স্বল্পমূল্যে বিশেষজ্ঞ ডাক্তার ও ল্যাব টেস্টের সুবিধা।

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা

ভোকেশনাল ট্রেনিং

দুঃস্থ, মেধাবী ও যোগ্য ছাত্র ছাত্রীদের জন্য ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা।

চক্ষু পরীক্ষা শিবির

খুব শীঘ্রই সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ১৫০ জন মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করা।

শীঘ্রই আসছে

টেলারিং ও ডিটিপি

ছাত্র-ছাত্রীদের জন্য টেলারিং ও ডিটিপি শেখার ব্যবস্থা।

প্রতিবন্ধী সরঞ্জাম

প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিবন্ধী সরঞ্জাম প্রদান করা।

ব্লাড ডোনার গ্রুপ

সবচেয়ে উল্লেখযোগ্য হল আগামী ৫ বছরের মধ্যে ব্লাড ডোনার গ্রুপ তৈরি করা।

৫ বছরের লক্ষ্য

কেন আমরা কাজ করছি?

আমাদের প্রতিটি পদক্ষেপ নেওয়া হয় সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে।