আমাদের সেবার পথ ও ভবিষ্যৎ ভাবনা
একটি সুশিক্ষিত ও স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি মেধাবী শিক্ষার্থী তার যোগ্যতার মর্যাদা পাবে এবং কোনো মানুষ অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না।
সমাজের অবহেলিত ও দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্পমূল্যে ও বিনামূল্যে আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।
দুঃস্থ, মেধাবী ও যোগ্য ছাত্র ছাত্রীদের জন্য ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা।
খুব শীঘ্রই সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ১৫০ জন মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করা।
শীঘ্রই আসছেছাত্র-ছাত্রীদের জন্য টেলারিং ও ডিটিপি শেখার ব্যবস্থা।
প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিবন্ধী সরঞ্জাম প্রদান করা।
সবচেয়ে উল্লেখযোগ্য হল আগামী ৫ বছরের মধ্যে ব্লাড ডোনার গ্রুপ তৈরি করা।
৫ বছরের লক্ষ্যআমাদের প্রতিটি পদক্ষেপ নেওয়া হয় সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে।